প্রাইভেসি পলিসি
Pentagon XIT (pentagonxit.com) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পেজে বলা হয়েছে আমরা কী তথ্য নিই, কেন নিই এবং কীভাবে ব্যবহার করি।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
- অর্ডারের তথ্য: আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পেমেন্ট মাধ্যম, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এবং Transaction ID।
- প্রযুক্তিগত তথ্য: অর্ডারের সময় আপনার IP ঠিকানা (প্রতারণা ও স্প্যাম ঠেকাতে)।
- ভিজিটের তথ্য: Google Analytics ও বিজ্ঞাপনের টুল (যেমন Facebook) কুকির মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য সংগ্রহ করতে পারে।
আমরা আপনার bKash/Nagad PIN, পাসওয়ার্ড বা OTP কখনো চাই না। কেউ আমাদের নামে এগুলো চাইলে দেবেন না।
২. তথ্য যে কাজে ব্যবহার করি
- পেমেন্ট যাচাই করা এবং আপনাকে বই ও ডাউনলোড লিংক পাঠানো।
- অর্ডার, ডাউনলোড বা রিফান্ড নিয়ে আপনার সাথে যোগাযোগ ও সাপোর্ট দেওয়া।
- ওয়েবসাইট ও বিজ্ঞাপন উন্নত করা।
৩. তথ্য শেয়ার
আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। শুধু ওয়েবসাইট চালানোর জন্য প্রয়োজনীয় সেবাদাতা (হোস্টিং, ইমেইল, অ্যানালিটিক্স) এই তথ্য প্রক্রিয়া করতে পারে, অথবা আইনগতভাবে বাধ্য হলে কর্তৃপক্ষকে দেওয়া হতে পারে।
৪. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা
অর্ডারের তথ্য আমাদের ওয়েবসাইটে নিরাপদভাবে রাখা হয়, যাতে পরে আবার ডাউনলোড লিংক বা সাপোর্ট দেওয়া যায়। ওয়েবসাইটটি SSL (https) দিয়ে সুরক্ষিত।
৫. আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে সাপোর্ট পেজের যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন। তথ্য মুছে ফেললে পুরোনো ডাউনলোড লিংক আর কাজ করবে না।
৬. যোগাযোগ
WhatsApp: 01788860066 · Facebook: facebook.com/pentagonxit