সাপোর্ট
পেমেন্ট, ডাউনলোড বা অর্ডার নিয়ে যেকোনো সমস্যায় আমরা আছি। নিচের যেকোনো মাধ্যমে মেসেজ দিন, আমাদের প্রতিনিধি দ্রুত সাহায্য করবেন।
📝 মেসেজ দেওয়ার সময় অর্ডার নম্বর, Transaction ID ও যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা লিখলে আমরা দ্রুত খুঁজে পাব।
সাধারণ সমস্যা ও সমাধান
পেমেন্ট করেছি, কিন্তু এখনো বই পাইনি
প্রতিটি পেমেন্ট আমরা হাতে যাচাই করি, তাই একটু সময় লাগতে পারে। অর্ডার করার পর যে পেজটি দেখেছিলেন সেটি খোলা রাখলে যাচাই শেষে সেখানেই ডাউনলোড বাটন আসবে। অনেকক্ষণ পরও না পেলে অর্ডার নম্বর দিয়ে WhatsApp-এ মেসেজ দিন।
ইমেইল পাইনি
ইমেইলের Spam, Junk বা Promotions ফোল্ডার দেখুন। সেখানেও না থাকলে হয়তো ইমেইল ঠিকানায় ভুল হয়েছে। WhatsApp-এ সঠিক ইমেইল জানালে আমরা আবার পাঠিয়ে দেব।
"Transaction ID মেলেনি" দেখাচ্ছে
Transaction ID লেখার সময় ভুল হতে পারে। bKash/Nagad-এর SMS বা অ্যাপের হিস্ট্রি থেকে আবার দেখে নিন। তারপর পেমেন্টের স্ক্রিনশটসহ WhatsApp-এ মেসেজ দিন।
ডাউনলোড লিংক কাজ করছে না
লিংকটি পুরোটা কপি হয়েছে কিনা দেখুন, অথবা ইমেইলের বাটনে সরাসরি চাপ দিন। প্রতিটি লিংক নির্দিষ্ট সংখ্যক বার ডাউনলোড করা যায়। সমস্যা থাকলে আমরা নতুন লিংক পাঠিয়ে দেব।
ভুল পরিমাণ টাকা পাঠিয়েছি
চিন্তা নেই। বেশি পাঠালে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে, কম পাঠালে বাকিটা পাঠিয়ে WhatsApp-এ জানান। বিস্তারিত রিফান্ড পলিসি-তে আছে।
মোবাইলে PDF খুলছে না
ফোনে যেকোনো PDF রিডার অ্যাপ (যেমন Google Drive বা Adobe Acrobat Reader) থাকলে সহজেই খুলবে। ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়েছে কিনা দেখে নিন।